প্রবল বৃষ্টি হওয়ার আশংকায় বিডিও অফিসে প্রস্তুতি বৈঠক করলেন মানস ভুঁইয়া - The News Lion

প্রবল বৃষ্টি হওয়ার আশংকায় বিডিও অফিসে প্রস্তুতি বৈঠক করলেন মানস ভুঁইয়া

 


দি নিউজ লায়ন;  প্রবল বৃষ্টি হওয়ার আশংকায় বিডিও অফিসে প্রস্তুতি বৈঠক করলেন মানস ভুঁইয়া। এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী ডাক্তার মানুষ রঞ্জন ভূঁইয়া ,পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দুজন সুপারিনটেনডেন্ট সেচ দপ্তরের এবং প্রাক্তন বিধায়ক শ্রীমতি গীতা ভূঁইয়া, sub-divisional ইঞ্জিনিয়াররা, সবং পঞ্চায়েত  সমিতির কর্মকর্তাগন, বিভিন্ন পঞ্চায়েত এর প্রধান, বিডিও তুহিন শুভ্র মহান্তি ,সবং থানার ভারপ্রাপ্ত অফিসার সুব্রত বিশ্বাস। আগামী ১০এবং ১১ সে জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং যশের চেয়েও বেশি বৃষ্টি  হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর বলছে। 


২৬ সে জুন যে বৃষ্টি হবে তাতে সবং কে সবদিক দিয়ে রক্ষা করতে হবে।নদী বাঁধ গুলিকে অবিলম্বে মেরামতি করা , ক্যালভার্ট সুইচ গেট গুলি রিপিয়ারিং করা যায় এবং যেসব জায়গা বাঁধ দুর্বল হয়ে পড়েছে জরুরী ভিত্তিতে মেরামত করা নিয়ে ওই সভায় আলোচনা করা হয়। সেই সঙ্গে ২৪  ঘন্টা নদী বাঁধ গুলিতে নজর দিতে হবে। কারণ কেলেঘাই কপালেস্বরী, বাগুই ,চন্ডিয়া  নদী প্রথম বার  যে কাটা হয়েছিল প্রায় দশ বছর আগে। দ্বিতীয় বার কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যের পাওনা টাকা না দেওয়ায়  পোলিও বালি নদীগর্ভে জমা হয়ে নদীর পথ কে বন্ধ করে দিয়েছে । 


তাতেই সবং এর মানুষ, নারায়ণগড় ,ভগবানপুর, ময়না, পিংলা আবার দশ বছর পর বিপদের সম্মুখীন হতে চলেছে ।সবং এর বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য ডাক্তার মানস ভুঁইয়া সেই ১৯৮২ সাল থেকে সবং কে ভালো করে চেনেন  ।আর অতিবৃষ্টি হলে সবং সহ চার-পাঁচটি টি  ব্লক ব্যাপক ক্ষতির মধ্যে পড়বে ।তাই সবাইকে প্রস্তুত থাকার জন্য এবং সবরকম ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া দুই মেদিনীপুরের ইঞ্জিনিয়ারদের  সজাগ থাকার নির্দেশ দেন ।সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.